শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চিকিৎসার জন্য ভারতে গিয়ে ‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজীম

Reporter Name
  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। এরপর ১৬ মে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটা মিস কল আসে। তারপর গত পাঁচ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।

এমপির পিএস আরো জানান, তার ভাতিজা মেহনাজ হোসেন সাইমন বিষয়টি জানার পর গত শনিবার সকালে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের বড়ানগর থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন এবং আমিসহ তার স্ত্রী ফেরদৌস ইয়াসিন শেফালী বেগম ও মেয়ে মোনতারিন ফেরদৌস ডরিন ঢাকাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। সেইসঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।’
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু বলেন, ‘এ বিষয়ে কিছুই শুনিনি। তবে যদি ঘটনা সত্য হয়, তা খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। আমি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাব।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজীফ বলেন, ‘স্থানীয় এমপি মহোদয় নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us