শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের ‘সেমিফাইনাল’ আলোচনা, দাবি রিপোর্টে

Reporter Name
  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফর করছেন। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদির ধাহরান শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের খসড়া চুক্তির সেমি-ফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব সফর শেষে সুলিভানের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, জ্যাক সুলিভান ও ক্রাউন প্রিন্স জেরুজালেম এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা।

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, সুলিভান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন এবং রাফাতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, সৌদি আরবের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা চুক্তি নির্ভর করবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ওপর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us