শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করতে যাচ্ছে ভারত-রাশিয়া, দাবি রিপোর্টে

Reporter Name
  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। দুই দেশের মধ্যে পর্যটনের প্রসার ঘটাতেই নেওয়া হচ্ছে এমন উদ্যোগ। চলতি বছরই এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও রাশিয়ার মধ্যে পর্যটন বাড়ানোর লক্ষ্যে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে চলতি বছরই। এ বিষয়ে উভয় দেশের মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলেও জানিয়েছেন রাশিয়ার একজন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সারা বিশ্বে খ্যাত। যখনই কোনও সংকট এসেছে, দুই দেশ একযোগে কাজ করেছে। এবার এই বন্ধুত্বে যোগ হতে চলেছে নতুন এক অধ্যায়। উভয় দেশ একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। রাশিয়ানরাও ভিসা ছাড়াই ভারতে আসতে পারবেন। ২০২৪ সাল অর্থাৎ চলতি বছরেই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে আশা করা হচ্ছে।

একজন রাশিয়ান মন্ত্রীর মতে, রাশিয়া ও ভারতের মধ্যে ভ্রমণের সুবিধার্থে দ্বিপাক্ষিক এই চুক্তি নিয়ে বৈঠক করা হবে। জুনে সেই বৈঠক হতে পারে।

রাশিয়ার নিউজ চ্যানেল আরটি নিউজ দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক নিকিতা কনড্রাটিভকে উদ্ধৃত করে বলেছে, ভারত এই বিষয়ে হাত বাড়িয়েছে।

নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের দেওয়া তথ্যানুসারে, ভারতীয় পক্ষ দলে দলে ভ্রমণকারী রাশিয়ান পর্যটকদের ভিসা ফ্রি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। পাশাপাশি, এই বিষয়ে দেশের সকল রাজ্যের মধ্যে সমন্বয়ের কাজও করা হচ্ছে।

নিকিতা কনড্রাটিভ জানিয়েছেন, ‘রাশিয়া ও ভারত তাদের পর্যটন সম্পর্ক জোরদার করতে প্রস্তুত। উভয় দেশ ভিসামুক্ত পর্যটন গ্রুপ বিনিময় শুরু করতে প্রস্তুত। এই বছরের শেষ নাগাদ একটি দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা জুন মাসে নির্ধারণ করা হয়েছে।’

কনড্রাটিভ আরও জানিয়েছেন, চীন ও ইরানের সঙ্গেও বিদ্যমান ভিসা-মুক্ত প্রবেশ চুক্তি অব্যাহত রাখতে চায় রাশিয়া। তার মতে, রাশিয়া ইতোমধ্যে চীন এবং ইরানের সঙ্গে এই ধরনের চুক্তির পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us