শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামুনুল হক

Reporter Name
  • শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হক।

আজ শনিবার বিকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসেছিলেন তিনি।

ডিবি সূত্র জানিয়েছে, মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তারের সময় মামুনুল হকের ব্যবহৃত মোবাইলসহ সঙ্গে তার থাকা সরঞ্জামাদি ফেরত পেতে তিনি (মামুনুল হক) ডিবি কার্যালয়ে এসেছিলেন।

ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিবি প্রধান হারুনের সঙ্গে মামুনুলের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পরে তিনি গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা সরাঞ্জামাদি নিয়ে কার্যালয় ত্যাগ করেন।

এর আগে ৩ মে সকাল ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। ২০২১ সালের ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us