শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

টানা কয়েকদিন গরমের পর শনিবার সকালে রাজধানীর আকাশ ছিলো মেঘলা। কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়। পরিমাণে কম হলেও, বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় কমেছে গরমের প্রকোপ। স্বস্তি মিলেছে নগরবাসীর।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া, কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, আগামী কয়েকদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।
এরপরে আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এদিকে, টানা তাপপ্রবাহের পর শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে বৃষ্টির। এই বৃষ্টি ও বজ্রপাতে তিন জেলায় সাতজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে মা-ছেলেসহ মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া, টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছেন দুই ভাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us