শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শাহবাগে পুলিশের মুখোমুখি চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা

Reporter Name
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা।

আজ শুক্রবার বিকালে তারা শাহবাগে কর্মসূচি শুরু করেন। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে দেয়।

এর আগে গত শনিবার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ১২ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ছাড়া আটকদের মধ্যে একজন আন্দোলনে জড়িত না থাকায়, মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত। অর্থাৎ, বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। এর অংশ হিসেবে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবি করে আসছেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে তারা দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us