শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দিল্লিতে সরকার গঠন নিয়ে যা বললেন মমতা

Reporter Name
  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

চলমান লোকসভা নির্বাচনে বিরোধী দলের জোট ‌ইন্ডিয়াই দিল্লিতে ক্ষমতায় আসবে। এই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। আর সেক্ষেত্রে বাইরে থেকে সেই সরকারকে সমর্থন জোগাবে তৃণমূল কংগ্রেস।

বুধবার রাজ্যটির হুগলির চুঁচুড়ায় তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জির সমর্থনে এক নির্বাচনী প্রচারণা থেকে এই ঘোষণা দেন মমতা।

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোট সরকার গঠন করলে তৃণমূলের কী অবস্থান হবে সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, ‘ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা, বোনেদের কোনোদিনও অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে যাতে কোনো অসুবিধা না হয়।’
তবে বাংলায় যে ‘ইন্ডিয়া’র জোট নেই সে কথাও জানিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন ‘বাংলায় কংগ্রেস, সিপিএমকে ধরবে না। কারণ ওরা আমাদের সাথে জোটে নেই। ওই দুটো বিজেপির সাথে আছে।’

কিন্তু এই দিনের নির্বাচনী প্রচারণা থেকে মমতার বলা ‘বাইরে থেকে সমর্থন’ নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অতীতে সিপিআইএম সহ বাম দলগুলিকে এরকম ভূমিকা নিতে দেখা গিয়েছিল। ২০০৪ সালে কেন্দ্রে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ-১ সরকারে যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থন দিয়েছিল বামেরা। যদিও সেই সরকারের অন্যতম নিয়ন্ত্রক ছিল বামেরা। ১৯৮৮ সালে কেন্দ্রে যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ) সরকার গঠন করে, তখন বাইরে থেকে সমর্থন দিয়েছিলেন মমতা। যদিও এর পরে বিভিন্ন সময়ে কখনো বাজপেয়ীর মন্ত্রিসভায় আবার কখনো মনমোহন সিং এর মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন মমতার দল তৃণমূল কংগ্রেস।

ভারতের লোকসভা নির্বাচনের মোট সাত দফায় দেশটির ৫৪৩ টি লোকসভা আসনে ভোট নেয়া হবে। সেক্ষেত্রে প্রথম চার দফার ভোটের মধ্যে ৩৭৯ আসনে ভোট নেওয়া সম্পন্ন হয়েছে।

ভোটের পরবর্তী ধাপে পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন।গণনা আগামী ৪ জুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us