শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বন্দুকধারীর গুলিতে সংকটাপন্ন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

Reporter Name
  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক।

স্লোভাকিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বিকালে হ্যান্ডলোভা শহরে সমর্থকদের সঙ্গে বৈঠক করার সময় গোলাগুলির ঘটনায় আহত হন ফিকো।

ডেনিক এন নিউজ আউটলেট এবং স্লোভাকিয়ার টিভি স্টেশন টিএথ্রি জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
স্লোভাক তাসর নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা পার্লামেন্টের অধিবেশনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ স্থগিত করেছেন।

স্লোভাকিয়ার একটি টিভি স্টেশন টিএ৩ জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে হাউস অব কালচারের বাইরে ফিকোর পেটে চারটি গুলি করা হয়।

পুলিশ ঘটনাস্থল সিলগালা করে দিয়েছে এবং সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us