শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইসরায়েলকে রাফায় চালানো অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান ইইউ’র

Reporter Name
  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন।

বুধবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইইউ বলেছে, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে।

ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউ’র সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানের লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’

ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরায়েল রাফা ও এর আশেপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে-যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না-বলে জাতিসংঘ উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us