শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পেছনে নয়, সম্পর্ক উন্নয়নে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র : ডোনাল্ড লু

Reporter Name
  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডোনাল্ড লু।

বক্তব্যের শুরুতে সালাম দিয়ে ডোনাল্ড লু বলেন, ‘আপনারা সবাই জানেন-গতবছর বাংলাদেশ ও আমেরিকার মধ্যে অনেক ‘অস্বস্তি’ ছিল। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পক্ষপাতহীন, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে কাজ করে গেছে। আমরা দু’দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী, পেছনে ফিরে তাকাতে চাই না।’
তিনি বলেন, কীভাবে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হয়, আমরা সে বিষয়গুলোতে আগ্রহী। এরই অংশ হিসেবে আমি আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের মধ্যকার ‘অস্বস্তিকর’ বিষয়গুলো নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করেছি। গেল দুই দিনের সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ও আস্থা নতুন করে তৈরি করতে এসেছি। এ সময় আগামীতে র‌্যাবের নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার ও দুর্নীতি দমনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডোনাল্ড লু বলেন, আমরা পরস্পর নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ছাড়াও কীভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ঢাকায় আসেন লু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us