শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এইচএসসির ফল প্রকাশ ডিসেম্বরেই

Reporter Name
  • রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পেছানো পর চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেজন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড।

রোববার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম।

 

আমিরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে।  সে লক্ষ্যে আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছি।

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেয়া হবে না।  তবে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।  আর এই ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

শিক্ষামন্ত্রীর দেয়া এই বক্তব্যের প্রসঙ্গ তুলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম বলেন, আশা করছি- শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী আমরা রেজাল্ট তৈরি করতে পারব।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা এখনও চলমান। সেজন্য গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us