শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মধ্যরাতে রাবিতে ফের উত্তেজনা, অস্ত্রের মহড়া

Reporter Name
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা গেছে। নেতাকর্মীরা রামদা ও রডসহ দেশীয় অস্ত্রের মহড়া দেন। সোমবার মধ্যরাতে শহিদ সোহরাওয়ার্দী ও মাদার বখস হলের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, যাতে কোন ঝামেলা না হয়। সেজন্য পুলিশ প্রশাসনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ নেতাকর্মী নিয়ে শহিদ সোহরাওয়ার্দী হলে প্রবেশ করেন। পথে হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতা আতিকুর রহমানের সঙ্গে দেখা হয়।
আতিকুরের অভিযোগ, নিয়াজ মোর্শেদ বহিরাগতদের নিয়ে হলে প্রবেশ করেন এবং আমাকে হত্যার হুমকি দেন। হলে হাত-পা ভেঙে ফেলতে চান। তখন আমি হলের বাইরে আসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেড়টা থেকে মাদার বখস হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড় হতে থাকেন। তারা রড, লাঠিসোঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ঘটনাস্থলে আসেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক পারভেজ বলেন, প্রশাসনের নির্দেশনা অনুসারে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us