শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

চুয়েটে কেটে ফেলা গাছের ছবি তোলায় দুই শিক্ষার্থীকে হুমকি ঠিকাদারের

Reporter Name
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গবেষণাগার নির্মাণের জন্য কেটে ফেলা গাছের ছবি তোলায় দুই শিক্ষার্থীকে হুমকি ও তাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার নাঈম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, দোষ স্বীকার করে এ ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে নাঈম খান দুঃখ প্রকাশ করেছেন। ছাত্রদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি আরও পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ও শিক্ষার্থীরা জানান, চুয়েট কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন স্থানে গাছ কেটে কেন্দ্রীয় গবেষণাগারের নির্মাণ কাজ চলছে। এনকে ট্রেডার্সসহ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। সোমবার দুপুর আড়াইটার দিকে কাটা গাছগুলোর ছবি তুলতে যান চুয়েটের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোভন লাল সরকার। তখন শোভনকে ছবি তুলতে বাধা ও তার সঙ্গে বাজে আচরণ করেন ঠিকাদার নাঈম খান ও তার সহযোগীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী শোভন লাল সরকার জানান, অভিযুক্ত ঠিকাদার নাঈম খান আমাকে বলেন, এখানে শিক্ষার্থীরা কেউ তার অনুমতি না নিয়ে ছবি তুলতে কিংবা দাঁড়াতেও পারবে না। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাম্মাউল ইসলাম এই ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেন। তখন ঠিকাদার নাঈম ও তার সহযোগীরা আমাদের ধাক্কা দেন এবং অশোভন আচরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us