শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

Reporter Name
  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরাইলের নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।

আজ সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পল্টন মোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, পাশ্চাত্যের উলঙ্গ সহযোগিতায় মাসের পর মাস গাজা ও রাফায় সন্ত্রাসবাদী ইসরাইল অসহায় মজলুম ফিলিস্তিনিদের ওপর নারকীয় গণহত্যা চালাচ্ছে। ৩৫ হাজার নিরীহ নারী, পুরুষ ও শিশুকে তারা শহীদ করেছে। ৮০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে। তবুও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। মূলত তাদের অস্ত্র সরবরাহ ও নিঃশর্ত সমর্থনের কারণেই মধ্যপ্রাচ্যে আজ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার চিত্র দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলমান ভাইবোনদের রক্ত ঝরছে। তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের পাশবিক নির্যাতন করা হচ্ছে। হাসপাতাল, মসজিদ-মাদরাসা, বিদ্যালয়, কলেজ কোনোকিছুই হানাদার ইসরাইলি দস্যুদের বোমা হামলা থেকে রক্ষা পাচ্ছে না। এই অবস্থায় মুফতি আমিনী রহ.-এর রুহানী সন্তানেরা নিরব বসে থাকতে পারে না।

তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সাইনবোর্ড। বিবৃতি দেওয়া ছাড়া তাদের কিছু করার ক্ষমতা নেই। এই নতজানু জাতিসংঘ দিয়ে ফিলিস্তিনে হামলা বন্ধ হবে না। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে এবং ইসরাইলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে এই অবৈধ রাষ্ট্রের সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন ও ওদের সকল পণ্য বয়কট করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসাইন, মুফতি আব্দুল কাইয়্যুম, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি জিয়াউল হক মজুমদার, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা আশরাফ আলী জিহাদী, মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, যুব নেতা এএম জহিরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us