শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ স্মার্ট কার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে নাগরিক এ পরিচয়পত্র তুলে দেওয়া হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, জাতির এ সূর্যসন্তানদের সম্মানার্থে স্মার্ট কার্ডের ডিজাইনে পরিবর্তন এনে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ দুটি যোগ করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত সহস্রাধিক বিশেষ স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। এমনকি ক্রেস্ট দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এরপর বাকিগুলো উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে। জানা গেছে, সম্প্রতি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বীর মুক্তিযোদ্ধা খচিত তার স্মার্টকার্ডটি পৌঁছে দিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ২০২২ সালে কেএম নূরুল হুদার কমিশন রাজধানীর একটি হোটেলে প্রায় ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে এ কার্ড তুলে দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালযয়ের সঙ্গে পরামর্শ না করে উদ্যোগ নেওয়ায় তা থেমে যায়। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সে উদ্যোগকেই পুনরুজ্জীবিত করলেন। বর্তমানে মাঠপর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ কার্ড সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Reporter Name
  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

বলেছেন, ‌‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে বিভাজন সৃষ্টি হয়েছে। সে বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।’

আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর কফিনে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হায়দার আকবর খান রনোর অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, হায়দার আকবর খান রনো সারাটি জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযোদ্ধা, আন্দোলন-সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সে বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us