শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শূন্য পদ পূরণের সুপারিশ

Reporter Name
  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সংস্থাটির নিজস্ব জনবলের বাইরে যেসব জনবল রয়েছে, তাদের সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম, অর্গানোগ্রাম অনুযায়ী জনবল কাঠামো, অনুমোদিত জনবল, শূন্য পদের বিবরণ ও নিয়োগ কার্যক্রম, প্রেষণে নিয়োজিত জনবল ও আউটসোর্সিং জনবল নিয়োগের বিধি-বিধান নিয়ে আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে কমিটির সদস্য শামীমা হারুন বলেন, “বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। নতুন যেসব প্রকল্প নেয়া হয়েছে যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার রানওয়ে প্রকল্প এসব নিয়ে আলোচনা হয়েছে।

“সংসদীয় কমিটির পক্ষ থেকে থার্ড টার্মিনালের কাজ পরিদর্শনের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। কক্সবাজার পর্যটকদের বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য আরো আর্কষণীয় কীভাবে করে তোলা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদীয় কমিটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করবে।

কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন বাচ্চু, আশেক উল্লাহ রফিক, মাহমুদ হাসান, খসরু চৌধুরী ও শামীমা হারুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us