শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, যা বললেন পাপন

Reporter Name
  • রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের দল ঘোষণা করবে। কিন্তু এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ।

আজ রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ম্যাচ শেষে বিকালে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’
তিনি আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করব…। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখব)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলব। এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘অন্তত কালকে (সোমবার) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us