শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে করোনায় শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে

Reporter Name
  • শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ভারতে করোনায় শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ৩০ জানুয়ারি কেরালা রাজ্যে প্রথম একজন করোনায় সংক্রমিত হন। এরপর থেকে ভারতে ৯৫ লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন দেড় লাখের কাছাকাছি মানুষ।

শনিবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা আরো আগেই ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন দৈনিক শনাক্ত লাখের কাছাকাছি থাকতো। তবে গত মাস থেকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে। এ মাসে গড়ে দৈনিক ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে।

 

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৫ জন নতুন শনাক্ত এবং ৩৪৭ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে এক লাখ ৪৫ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us