শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল নিয়ে ইসরায়েলের দাবি প্রসঙ্গে যা বলছে ‍তুরস্ক

Reporter Name
  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

ইসরায়েল দাবি করেছে, আঙ্কারা তাদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করছে। তুরস্ব বলছে, এটা ‘সম্পূর্ণ কাল্পনিক’।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেন, এটি ‘একেবারেই কাল্পনিক এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।

বোলাত বলেন, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এবং ওই অঞ্চলে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার আগের অবস্থান পরিবর্তন করেছেন এবং ইসরায়েলের ওপর আরোপিত অনেক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। গত শুক্রবার এ নিষেধাজ্ঞার কথা জানিয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত এ বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তুরস্কের সঙ্গে ইসরায়েলের বছরে প্রায় ৭ বিলিয়ন বা ৭০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। তুরস্ক থেকে বিভিন্ন ধরনের মৌলিক কাঁচামাল, পণ্য ও খাদ্য আমদানি করে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, তুরস্কের নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলে আমদানি করা খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। এ ছাড়া আবাসন ও অটোমোবাইল খাতেও ব্যয় বাড়বে।

বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যে ইসরায়েলের বাসিন্দারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চাপের মুখে রয়েছে। তুরস্কের নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি শিল্প খাত ও ভোক্তাদের ওপর বিরূপ প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us