শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দেওয়ায় চাকরি হারালেন প্রধান শিক্ষিকা

Reporter Name
  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাস-ইসরায়েল সংক্রান্ত পোস্টে লাইক দেওয়ায় চাকরিচ্যুত হয়েছেন ভারতের মুম্বাইয়ের একটি স্কুলের প্রধান শিক্ষিকা। তার নাম পারভীন শেখ। গত মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ তার চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বিদ্যাবিহার এলাকার সোমাইয়া স্কুলের প্রধান শিক্ষিকা পারভীন শেখকে হামাস-ইসরায়েল সংঘাতে পক্ষ নেওয়ায় পদত্যাগ করতে বলার একদিন পরই তাকে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে পারভীন জানান, তাকে চাকরিচ্যুত করা সম্পূর্ণ বেআইনি, কঠোর এবং অযাচিত পদক্ষেপ। একে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দুঃখ প্রকাশ করেছেন।
স্কুল ম্যানেজমেন্ট বলেছে, তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের ধারণ করা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পারভীনকে প্রথমে পদত্যাগ করতে বলা হয়। এর মধ্যে বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দেয় স্কুল ম্যানেজমেন্ট।

মঙ্গলবার সোমাইয়া স্কুল ম্যানেজমেন্ট এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, পারভীনের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যকলাপ আমরা যে মূল্যবোধ ধারণ করি তার সঙ্গে যায় না। তাই উদ্বেগ ও সতর্ক বিবেচনার পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্কুল ম্যানেজম্যান্ট আমাদের ঐক্য ও অন্তর্ভুক্তির নীতিতে আপসহীন থেকে সোমাইয়া বিদ্যাবিহারের সঙ্গে পারভীন শেখের সম্পর্ক বন্ধ করে দিয়েছে। সোমাইয়া স্কুল এমন একটি পরিবেশ গড়া চেষ্টা করে যেখানে জ্ঞানের সমৃদ্ধি ও সমাজের সকলের উন্নয়ন ঘটানোর পাশাপাশি সংকীর্ণ মানসিকতা ও ব্যক্তিগত পক্ষপাত থাকবে না।

পারভীন শেখ গত ১২ বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি প্রধান শিক্ষিকার দায়িত্ব পান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us