শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাশিয়ায় দুই মার্কিন নাগরিক গ্রেফতার

Reporter Name
  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

দু’টি ভিন্ন ফৌজদারি মামলায় এক সেনা সদস্যসহ দুই মার্কিন নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। সোমবার মার্কিন সেনা সদস্যকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের একটি আদালত চুরির অভিযোগে কারাদণ্ড দেয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মামলায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নেই। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টক শাখার উল্লেখ করে বলেছে, ‘আমরা যতদূর জানি, এটি একটি সম্পূর্ণ দৈনন্দিন অপরাধ।’

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ায় ফৌজদারি মামলাগুলো ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে। তালিকায় রয়েছে মাদক মামলায় আটক বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বন্দি বিনিময়ে মুক্তি দেয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা।
আরআইএ সংবাদ সংস্থার তথ্য অনুসারে, গ্রেফতার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গর্ডন ব্ল্যাক। আরআইএ জানিয়েছে, তাকে কমপক্ষে ২ জুলাই পর্যন্ত আটক রাখা হবে।

সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও আটকের বিষয়টি নিশ্চিত করে। তবে তারা গ্রেফতার হওয়া সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানন, গ্রেফতার হওয়া সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টকের শাখা জানিয়েছে, ৩২ বছর বয়সি এক রুশ নারী ৩৪ বছর বয়সি সন্দেহভাজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের দু’জনের দক্ষিণ কোরিয়ায় দেখা হয়েছিল।

পরবর্তীতে মার্কিন নাগরিক তার সাথে দেখা করতে ভ্লাদিভোস্টকে যান। দু’জনের মধ্যে এক পর্যায়ে তর্ক হয় ও পরে সেই নারী পুলিশে অর্থ চুরির অভিযোগ করেন৷ বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে স্থানীয় একটি হোটেলে অবস্থানকালে মার্কিন ওই নাগরিককে গ্রেফতার করা হয়।

ভিন্ন এক ঘটনায় মঙ্গলবার মস্কোর আদালত জানায়, উইলিয়াম রাসেল নাইকাম নামে এক অ্যামেরিকান নাগরিককে নৈরাজ্যের অভিযোগে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। সূত্র : ডয়চে ভেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us