শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

স্বাধীনতা রক্ষায় জেগে আছি: ডিএমপি কমিশনার

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাদের কথা দিচ্ছি, এ স্বাধীনতা রক্ষা করা হবে। যারা এ স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। আমরা জেগে আছি।’

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস‌্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ডিএমপি কমিশনার বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সে ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। এ দেশে থাকতে হলে বঙ্গবন্ধুর আদর্শ মানতে হবে, তা স্বীকারও করতে হবে। স্বাধীনতাযুদ্ধে পুলিশ প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে কাজ করলে তাদের আত্মা শান্তি পাবে।’

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র করে লাভ হবে না। যে-ই অপরাধ করবে, তাকে আইনের আওতায় আনা হবে।’

এর আগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us