শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অনলাইনে ইসরায়েল বিরোধী মন্তব্য করলে সত্যিই কী গ্রেফতার করছে সৌদি?

Reporter Name
  • শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

যেকোনো অনলাইন মাধ্যমে ইসরায়েল বিরোধী কোনো কথা বললেই নিজেদের নাগরিকদের গ্রেফতার করছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন গণমাধ্যমটিকে জানিয়েছেন, ইরান এবং ইসলামপন্থীরা হামাস-ইসরায়েল সংঘাতকে কাজে লাগিয়ে বিদ্রোহ উসকে দিতে পারে সেই শঙ্কাই করছে সৌদি ও মিশরের মতো ইসরায়েল ঘেঁষা দেশগুলো। যদিও ইসরায়েলের সাথে সৌদির এখনো আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই।

এক দশকেরও বেশি সময় আগের আরব বসন্তের স্মৃতিও এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আরব শাসকদের। এর পুনরাবৃত্তি এড়াতে মরিয়া সবাই। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করা কোম্পানির একজন সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্যক্তি সৌদি আরবে মার্কিন ফাস্টফুড বয়কট করার আহ্বান জানিয়ে গ্রেফতারের শিকার হয়েছেন। এছাড়া ইসরায়েলকে কখনও ক্ষমা করা উচিত নয় এমন মন্তব্য করায় একজন মিডিয়া ব্যক্তিত্বকেও আটক করে সৌদি কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের মানবাধিকার কমিশন। তবে সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গের কাছে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছে। আর এ জন্য ৭ অক্টোবরের পরে সরকারের উচ্চ স্তরের সতর্কতাকে দায়ী করেছেন। গাজা-ইসরায়েল যুদ্ধ নিয়ে অনলাইনে বিবৃতি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন উদ্বেগেই আছে সৌদি সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us