শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গাজায় দুর্ভিক্ষের শঙ্কা এখনও শেষ হয়ে যায়নি: ডব্লিউএইচও

Reporter Name
  • শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

গাজায় খাদ্য সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়লেও এখনো দুর্ভিক্ষের আশঙ্কা শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ শুক্রবার ফিলিস্তিন অঞ্চলের দেখভালের দায়িত্বে থাকা ডব্লিউএইচও’র প্রতিনিধি রিক পিপারকর্ন জেনেভায় বলেন, খাদ্য পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আগের চেয়ে কিছু বেশি খাবার পাচ্ছে মানুষ।

গত মাসগুলোর সাথে তুলনা করে তিনি বলেন, এখনো তাদের অনেক খাদ্য দরকার, দরকার আরও গমের। আগের তুলনায় কিছুটা বৈচিত্র্য এসেছে গাজার খাবারে। উত্তর ও দক্ষিণ গাজাতে আরো খাদ্য দরকার। এখনো অনেকে প্রয়োজনের তুলনায় খুবই কম ক্যালোরি সম্পন্ন খাবার পাচ্ছে।
ডব্লিউএইচও’র গাজা সাব-কার্যালয়ের টিম লিডার আহমেদ দাহির বলেছেন, এখনো হাজার হাজার মানুষ খাবারের ট্রাক দেখলেই ঝাপিয়ে পড়ছে। তাদের সবাই দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন।

তার মতে খাদ্য সরবরাহ কিছুটা ভালো হলেও এখনো গাজা থেকে দুর্ভিক্ষের শঙ্কা শেষ হয়ে যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us