শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের

Reporter Name
  • শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন যুদ্ধবিরতির জন্য নতুন করে পরোক্ষ আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো সফরে যাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব শুক্রবার এক্সে এক পোস্টে বলেন, ‘গাজার জনগণ, জিম্মি ও তাদের পরিবার, এই অঞ্চল ও বৃহত্তর বিশ্বের স্বার্থে আমি ইসরায়েল সরকার ও হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছি।’
মিশরের একটি নিরাপত্তা সূত্র ও কায়রো বিমানবন্দরের তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বৈঠকের জন্য কায়রো পৌঁছেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র।

একদিন আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেন, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে তিনি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার হামাস নিশ্চিত করেছে, গাজার বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী দিনগুলোতে আলোচনা অনুষ্ঠিত হবে।

চলতি সপ্তাহে ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পেয়েছে এবং জবাব দেওয়ার আগে তা খতিয়ে দেখবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন উভয়ই ইসরায়েলের প্রস্তাবকে ‘উদার প্রস্তাব’ উল্লেখ করে হামাসকে চুক্তিটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রস্তাবে রয়েছে-ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে কয়েক ডজন ইসরায়েলি বন্দীর বিনিময় এবং ৪০ দিনের জন্য লড়াই বন্ধ রাখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us