শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গাজায় আমেরিকার অস্ত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইসরায়েলের, শঙ্কা মার্কিন কর্মকর্তার

Reporter Name
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে।

মার্কিন ফেডারেল প্রশাসনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এ কথা জানিয়েছেন। তাদের বলেছেন, ওয়াশিংটনের দেওয়া অস্ত্র তেল আবিব আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহার করছে- এর কোনও বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য আশ্বাস পাওয়া যাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্র দফতরের একটি অভ্যন্তরীণ স্মারক পর্যালোচনা করে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক (এনএসএম) জারি করেছিল। এতে উল্লেখ করা হয়, আগামী ৮ মে’র মধ্যে ব্লিংকেনকে এ বিষয়ে কংগ্রেসে রিপোর্ট করতে হবে। যেখানে স্পষ্ট থাকতে হবে, তিনি তেল আবিবের বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়েছেন যে, ইসরায়েলি বাহিনী মার্কিন অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না।

চলতি বছরের ২৪ মার্চের মধ্যে অন্তত সাতটি স্টেট ডিপার্টমেন্ট ব্যুরো ব্লিংকেনকে একটি প্রাথমিক ‘বিকল্প স্মারকে’ তাদের রিপোর্ট পাঠিয়েছিল। যেসব প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘অধিদফতরের কিছু অংশ ইসরায়েলের আশ্বাস গ্রহণের পক্ষে, কেউ তা প্রত্যাখ্যান করার পক্ষে আবার কেউ কোনও অবস্থান নেননি।’

চারটি মার্কিন ব্যুরো- গণতন্ত্র মানবাধিকার ও শ্রম; জনসংখ্যা, উদ্বাস্তু এবং অভিবাসন; গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অ্যাফেয়ার্স চলমান গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘গুরুতর উদ্বেগ’ উত্থাপন করেছে। সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের আশ্বাস ‘বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us