শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

৭শ’ বছরের পরিত্যক্ত মসজিদে পুনরায় আজান ও নামাজ শুরু!

Reporter Name
  • শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ায় কয়েক শতাব্দি ধরে পরিত্যক্ত থাকা মসজিদে পুনরায় আজান ও নামাজ শুরু হয়েছে। শতাধিক বছর পর হলেও আপন পরিচয়ে ফিরেছে মসজিদটি। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) স্থানীয় আলেম ড. ইকলিমুর রেজার আজান-ইকামত ও জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম (হিলি) মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা খানের ইমামতিতে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে পুনরায় পরিত্যক্ত এ মসজিদে আজান ও নামাজ চালু হয়।

ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ায় পরিত্যক্ত এ মসজিদে গত মঙ্গলবার প্রথম ইকামত দেন স্থানীয় আলেম ড. ইকলিমুর রেজা। আর ইমামতি করেন মাওলানা শামছুল হুদা খান। এ সময় স্থানীয় মান্যবর ব্যক্তি, আলেম-উলামা ও জনপ্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

 

পাঠানপাড়ায় পরিত্যক্ত এ মসজিদটি আবাদের মূল উদ্যোক্তা ড. ইকলিমুর রেজা। এখন মসজিদ ও আশ-পাশের জমিজমা মালিকানা তার বাবা-চাচাদের মালিকানায় রয়েছে।

কয়েকশ বছর আগে থেকে মসজিদের আশপাশে হিন্দুদের বস‌তি গ‌ড়ে উ‌ঠে। মস‌জিদ‌টিও হিন্দুদের মা‌লিকানায় চলে যায়। ১৯৭২ সালে তাঁর বাবা ও বড় চাচা হিন্দু মালিকদের কাছ থেকে পাঁচ একরের মতো ভূমি কেনেন। তারপর থেকে এ মসজিদটিও মুসলিমদের মালিকানায় চলে আসে। কিন্তু গত প্রায় ৫০ বছর ধরেও মসজিদটিতে নামাজের উদ্যোগ নেয়নি কেউ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us