শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রের সুপারসনিক বি-১ বোমারু বিমান বিধ্বস্ত

Reporter Name
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বি-১বি ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান অবতরণকালে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটের দিকে মার্কিন বিমান বাহিনীর এলসওয়ার্থ বিমান ঘাঁটির কাছে এটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ অনুশীলন শেষে ঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে।

বিমানটিতে চারজন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

বি-১বি ল্যান্সার মার্কিন বিমান বাহিনীর প্রধান তিনটি কৌশলগত বোমারু বিমানের অন্যতম। এটি একসময় ওয়াশিংটনের শীর্ষ পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান ছিল, যেটি সর্বোচ্চ ২৪টি পারমাণবিক বোমা বহন করতে পারতো। এটি ২২৭ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে।

এ ধরনের একটি বিমান তৈরি করতে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করতে হয়।

সম্পাদনা:রুমি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us