শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: দিল্লির বৈঠকে যুক্তরাষ্ট্রকে ভারত

Reporter Name
  • শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক:

দিল্লি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০ নভেম্বর ) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে উঠেছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গও। এ ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান আবারও জানিয়ে দিয়েছে ভারত।

আজ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়টি উঠে এসেছে। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কাছে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না সাংবাদিকেরা সরাসরি জানতে চেয়েছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোয়াত্রা বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কারভাবে জানিয়েছি। তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য আমরা করি না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি—যখন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে নির্বাচনের কথা আসে, তখন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের জনগণই তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সম্মান জানাই এবং সেই দেশের জনগণ নিজেদের জন্য যে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং একটি প্রগতিশীল জাতির স্বপ্ন দেখতে চায় সেটিকে সমর্থন করে যাব।’

এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশ নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্র নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি সেই পদক্ষেপেরই অংশ।

তবে ভারতীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন মন্ত্রীরা বাংলাদেশ বিষয়ে কী জানিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য করতে চাননি বিনয় কোয়াত্রাও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us