শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গাজা দখলের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ শেষ হলে গাজার দখল কাদের হাতে যাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে গাজা দখলের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছন, গাজা দখলের সিদ্ধান্ত সঠিক হবে না। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বন্ধু রাষ্ট্র তার মানে এই নয় যে আমাদের সব বিষয়ে একমত পোষণ করতে হবে। সব ইস্যুতেই বাইডেন ও নেতানিয়াহু এক জায়গায় থাকেন না।

এর আগে এবিসি নিউজকে দেওয়া এক সক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজার শাসন ক্ষমতা এমন এক কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে যারা হামাসের মতো আচরণ করবে না।

তাছাড়া গাজার চলমান সংঘাতে বিরতি দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এক মুখপাত্র এর আগে জানিয়েছেন যে, মার্কিন ও ইসরায়েলি নেতারা সোমবার নিজেদের মধ্যে কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় ইসরায়েলের হামলায় কৌশলগত বিরতি এবং জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।

এক সংবাদ সম্মেলনে বাইডেকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি তিন দিনের বিরতির পরামর্শ দিয়েছেন কি না? কিন্তু তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো শুরু থেকে ইসরায়েল এবং হামাসের সংঘাতে ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত সেখানে লাগাতার হামলা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us