শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মেয়াদ ফুরালেও ক্ষমতায় থাকবেন জেলেনস্কি, নির্বাচনের সম্ভাবনা নাকচ

Reporter Name
  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

আর কয়েক মাস পরেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ভলোদিমির জেলেনস্কির। কিন্তু এরপরও ক্ষমতায় থাকতে পারেন তিনি। কারণ, দেশটিতে সামরিক আইন জারি থাকায় আপাতত নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা থেকে ছাড় পাচ্ছেন জেলেনস্কি।

নিয়ম অনুযায়ী, ইউক্রেনে ২০২৪ সালের বসন্তের (মার্চ থেকে মে) মধ্যে প্রেসিডেন্টসহ সব ধরনের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু গোটা দৃশ্যপট বদলে দিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, নির্বাচনের জন্য এটি সঠিক সময় নয় বলে বিশ্বাস করেন তিনি।

সোমবার (৬ নভেম্বর) দৈনিক ভাষণে জেলেনস্কি বলেন, এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়- যার ওপর রাষ্ট্র ও জনগণের ভাগ্য নির্ভর করছে।

তিনি বলেন, এখন দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়, বিভক্ত হওয়ার নয়। আমার বিশ্বাস, এটি নির্বাচনের জন্য সঠিক সময় নয়।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে আগামী বছর নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে কি না, তা যাচাই করছেন জেলেনস্কি। বিপুল সংখ্যক ইউক্রেনীয় নাগরিক বিদেশে এবং সৈন্যরা রণক্ষেত্রে থাকায় ভোটগ্রহণ কঠিন হতে পারে বলে উল্লেখ করেছিলেন তিনি।

গত মাসে ইউক্রেনে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে সেটিও বাতিল করা হয়েছে।

২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন একসময়ের কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, জরুরি হলে নির্বাচন দিতে প্রস্তুত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের অনুমতিও দেবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর নিজ দেশে জেলেনস্কির জনসমর্থনের রেটিং আকাশচুম্বী হয়েছিল। কিন্তু দেশটির রাজনৈতিক অঙ্গনের ভগ্নদশা ঠিকই রয়ে গেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাবেক সহযোগী ওলেক্সি আরেস্টোভিচ এ সপ্তাহে ঘোষণা দিয়েছেন, তিনি তার সাবেক বসের বিরুদ্ধে নির্বাচনে লড়বেন। ইউক্রেনের পাল্টা আক্রমণে ধীরগতির জন্য জেলেনস্কির তীব্র সমালোচনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us