শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ট্রাম্পের বাড়িতে ছিল ১১ হাজারের বেশি সরকারি নথি

Reporter Name
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজারের বেশি সরকারি নথি ও আলোকচিত্র এবং ‘গোপনীয়’ লেখা ৪৮টি খালি ফাইল উদ্ধার করেছে এফবিআই।

শুক্রবার প্রকাশিত আদালতের নথি থেকে এসব জানা গেছে। গত ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মার-এ-লাগো রিসোর্টে এ তল্লাশি অভিযান চালিয়েছিল এফবিআই। নজিরবিহীন এই তল্লাশি ঘিরে মার্কিন রাজনীতিতে ঝড় ওঠে। খবর সিএনএনের।

ওই বাড়ি থেকে জব্দ জিনিসপত্র পর্যালোচনায় বিশেষ কাউকে নিয়োগ দিতে ট্রাম্পের আবেদনের বিষয়ে তাঁর অ্যাটর্নি ও আইন মন্ত্রণালয়ের শীর্ষ দুই কৌঁসুলির মৌখিক যুক্তিতর্ক শোনার পরদিন ওয়েস্ট পাম বিচের বিচারক অ্যালিক ক্যাননের মাধ্যমে আদালতের এসব নথি প্রকাশিত হয়। বিশেষ কাউকে নিয়োগ দেওয়া বিষয়ক রায় মুলতবি রাখলেও ক্যানন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের জমা দেওয়া দুটি নথি প্রকাশে রাজি হয়েছিলেন।

যদিও ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার নথিপত্র পর্যালোচনায় বিশেষ কাউকে নিয়োগ দেওয়ার উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us