শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ব্রিটেনে তৃতীয় নারী, নাকি প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী?

Reporter Name
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য সময় দুপুর সাড়ে ১২টায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম জানা যাবে। কারণ, কনজারভেটিভ দলের নতুন প্রধান কে হচ্ছেন, তা তখন জানা যাবে। বেশ কিছু কেলেংকারির কারণে গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন বরিস জনসন। এরপরই কনজারভেটিভ দলের নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। ভোটার ছিলেন কনজারভেটিভ দলের প্রায় দুই লাখ সদস্য।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে একজন প্রধানমন্ত্রী হতে চলেছেন। ৪৭ বছর বয়সি ট্রাস ও ৪২ বছর বয়সি সুনাক উভয়ই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

প্রায় সব জরিপে লিজ ট্রাসের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আভাস পাওয়া গেছে। সেটি হলে তিনি হবেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী। আর ভারতীয় এক অভিবাসীর নাতি হচ্ছেন সুনাক। তিনি প্রধানমন্ত্রী হলে প্রথমবারের মতো অশ্বেতাঙ্গ কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।

ট্রাসের পরিচয়

বামপন্থি পরিবারে জন্ম নেয়া ট্রাস প্রথমে লিবারেল ডেমোক্র্যাট ছিলেন। তবে ২০১০ সালে তিনি কনজারভেটিভ পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন। ট্রাস ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন। তবে ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিলে তিনি দ্রুতই ব্রেক্সিটের কট্টর সমর্থক হয়ে উঠেছিলেন। এরপর ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হলে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন লিজ ট্রাসকে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে গড়া প্রতিনিধি দলের প্রধান করেছিলেন। গতবছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ট্রাস।

লিজ ট্রাস যেসব পোশাক পরেন এবং ছবি তোলার জন্য যেসব জায়গা বেছে নেন, যেমন এস্তোনিয়ায় গিয়ে ট্যাঙ্কে এবং মস্কোয় গিয়ে পশমের টুপি পরে ছবি তোলা, ইত্যাদি কারণে অনেকে তাকে প্রথম নারী ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে তুলনা করেন।

সুনাক কে?

ভারতীয় অভিবাসীর ঘরে জন্মগ্রহণ করা সুনাকের মা-বাবার একজন চিকিৎসক, অন্যজন ফার্মাসিস্ট। তিনি সরকারি স্কুলে না গিয়ে বেসরকারি অভিজাত স্কুলে পড়াশোনা করেছেন। এরপর অক্সফোর্ডে পড়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডে পড়তে গিয়ে সুনাক তার ভবিষ্যৎ স্ত্রীর সঙ্গে পরিচিত হন। সুনাকের শ্বশুর ভারতীয় প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা।

২০১৫ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন সুনাক। অর্থমন্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন কেলেংকারির অভিযোগ এনে জনসনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। জনসনের পদত্যাগের পেছনে সুনাকের ‘বিশ্বাসঘাতকতা’ আছে বলে অনেকে অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us