শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

Reporter Name
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতৃত্ব এবং ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। ঋষি সুনাককে হারিয়ে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। ফলে তিনিই বরিস জনসনের উত্তরসূরি হচ্ছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, লিজ ট্রাস মোট ৮১ হাজার ৩২৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট।

৪৬ বছর বয়সী লিজ ট্রাস উত্তর ইংল্যান্ডের বাসিন্দা। তার পুরো নাম ম্যারি এলিজাবেথ ট্রাস। বিয়ে করেছেন ২০০০ সালে, ২ সন্তানের জননী তিনি।
এলিজাবেথ ট্রাস অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়েছেন। সেখানই তিনি সরকারের ভূমিকার হ্রাস ঘটা ও অর্থনীতিতে বেসরকারি খাতের বৃহত্তর ভূমিকার রক্ষণশীল পার্টির আদর্শের প্রতি ঝুঁকতে শুরু করেন।

তিনি বেসরকারি ক্ষেত্রে কমার্শিয়াল ম্যানেজমেন্টের কর্মী হিসেবে ১০ বছর জ্বালানি ও টেলিযোগাযোগ শিল্পে কাজ করেছেন। ২০০০ সালের পরবর্তী সময়ে তিনি একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর প্রতিটিতেই পরাজিত হয়েছেন। এরপর ২০১০ সালে তিনি হাউস অফ কমন্সে একটি আসন জেতেন এবং প্রথমবারের মতো সংসদ সদস্য হোন।

২০১২ সালে, ট্রাস এডুকেশন ও চাইল্ড কেয়ার বিভাগের উপসচিব পদে নিযুক্ত হন। পরে পরিবেশ, খাদ্য এবং সম্পর্কিত বিভাগেরও দায়িত্ব পান। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us