শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের শীর্ষস্থানীয় নেতা

Reporter Name
  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের শীর্ষস্থানীয় নেতা লি ঝানশু। রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম চীনের কোনো শীর্ষস্থানীয় নেতা রাশিয়া সফর করবেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি বছরগুলোতে আরও কাছাকাছি এসেছে বেইজিং ও মস্কো। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রভাবের পাল্টা হিসেবে নিজেদের এই সম্পর্ককে ‘সীমাহীন’ বলে আখ্যায়িত করেছে।

একইসঙ্গে ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করতে অস্বীকৃতি জানানোয় পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের উত্তেজনা চলছে।

চীনা সরকারের তৃতীয় সর্বোচ্চ নেতা লি বুধবার থেকে রাশিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও দক্ষিণ কোরিয়া সফর শুরু করবেন। তার এই সফর ১৭ সেপ্টেম্বর শেষ হবে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us