শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

শীতের টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত করুন

Reporter Name
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে
Covid19 Vaccination of Tower Hamlets Residents, Queen Mary College - 22Dec20

এই শীতে আপনি কোন জাব্ বা টিকা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করে দেখতে এবং যদি সেটা পাওয়ার উপযুক্ত হন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা নেয়ার জন্য বুকিং নিশ্চিত করার জন্য বারার বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।
বেশ কয়েকটি গুরুতর অসুস্থতা যা শুধু আপনার স্বাস্থ্যের ওপরই মারাত্মক প্রভাব ফেলতে পারেনা, সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য সেবার উপরও উল্লেখযোগ্য চাপ বাড়াতে পারে – সেই সব অসুস্থতার বিরুদ্ধে ভ্যাকসিন দিতে পারে সর্বোত্তম সুরক্ষা। এই বছর, আমরা লোকজনকে তাদের ফ্লু এবং কোভিড–১৯ বুস্টার জাব্ বা টিকাগুলি নিতে উৎসাহিত করছি, যদি তারা এর যোগ্য হয়।
ফ্লুঃ
সাধারণত ফ্লু ছড়ানোর আগেই, অর্থাৎ শরৎকালই হল আপনার ফ্লু জাব নেয়ার সর্বোত্তম সময়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে, টাওয়ার হ্যামলেটসের সকল ফার্মেসি ও জিপিগুলোতে ফ্লু ভ্যাকসিন পাওয়া যাবে।
যারা এটি পাওয়ার যোগ্য:
– ৬৫ বা তার চেয়ে বেশি বয়সী
– দীর্ঘকালীন স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন
– গর্ভবতী মহিলা
– ৫০ – ৬৪ বছর বয়সী
– ফ্রন্টলাইন স্বাস্থ্য এবং সোশ্যাল কেয়ার ওয়ার্কার
– যাদের দুর্বল ইমিউন সিস্টেম, তাদের ঘনিষ্ঠ সাহচর্যে থাকা লোকজন
– কেয়ারার বা পরিচর্যকারি
এই বছর, আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি দুই থেকে ১৪ বছর বয়সী শিশুদের (শিক্ষা বর্ষ ৯) বিনামূল্যে ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে।
এটি স্কুলের মাধ্যমে পাওয়া যাবে এবং দুই থেকে বছর বয়সী শিশুদের সাথে তাদের জিপির মাধ্যমে যোগাযোগ করা হবে।
আরও জানতে ভিজিট করুনঃ nhs.uk/conditions/vaccinations/flu-influenza-vaccine/

কোভিড–১৯ঃ
যদিও এটা মনে হতে পারে যে, কোভিড মহামারি শেষ হয়ে গেছে, তারপরও স্থানীয় কমিউনিটিতে এখনো অনেকেই আক্রান্ত হচ্ছে এবং শীতের ঠান্ডা আবহাওয়ায় কোভিড সংক্রমণ বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
কোভিড–১৯ এর জন্য বুস্টার ভ্যাকসিনও সেপ্টেম্বর থেকে নিচে উল্লেখিত গ্রুপের লোকজনকে দেওয়া হবেঃ
– কেয়ার হোমের বাসিন্দা এবং কর্মী
– ফ্রন্টলাইন স্বাস্থ্য এবং সোশ্যাল কেয়ার কর্মী
– যারা চিকিৎসাগতভাবে অত্যন্ত দুর্বল
– ঝুঁকিপূর্ণ গ্রুপে থাকা ১৬ — ৬৫ বছর বয়সী প্রাপ্তবয়স্ক
– *৪০+ বছর বয়সী
শীতকালীন কোভিড—১৯ বুস্টারের জন্য যারা যোগ্য তাদের সাথে যোগাযোগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us