শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রায় দুই লাখ স্থায়ী অভিবাসী নেবে অস্ট্রেলিয়া

Reporter Name
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে

শ্রমশক্তির ঘাটতি কমাতে প্রায় দুই লাখ স্থায়ী অভিবাসী নেবে অস্ট্রেলিয়া। দেশটিতে পেনশনভোগীদের বাড়তি ঘণ্টা কাজ করতে সাহায্য করার জন্য ট্যাক্স পরিবর্তন এবং স্থায়ী অভিবাসনের জন্য সাড়ে তিন লাখ কোটা বাড়ানো অস্ট্রেলিয়া সরকারের নেওয়া ‘৩৬টি দৃঢ় পদক্ষেপের’ তালিকার শীর্ষে রয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ এবং কোষাধ্যক্ষ জিম চালমারস শুক্রবার দুই দিনের শীর্ষ চাকরি সম্মেলন শেষে কর্মক্ষেত্রের সংস্কার এবং অভিবাসনে পরিবর্তনসহ মোট ৩৬টি পদক্ষেপ চলতি বছর নেওয়া যেতে পারে বলে ইঙ্গিত দেন।

এর আগে শুক্রবারই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল স্থায়ী অভিবাসনের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে দেওয়া হবে। নেওয়া হবে এক লাখ ৯৫ হাজার অভিবাসী। শ্রমশক্তির ঘাটতি কমাতে ‘আরও কয়েক হাজার’ প্রকৌশলী ও নার্স নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অস্ট্রেলিয়া সরকার ভিসার জন্য অপেক্ষার সময় কমাতে এবং অভিবাসী শ্রমিকদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবস্থা নেওয়াও ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us