শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ব্রিটিশ রাজবধূ ডায়ানার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়নার ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের আজকের দিনে ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মৃত্যুর এত বছর পরও শুধু ব্রিটিশ জনগণের কাছেই নয় সারা বিশ্বের অগণিত ভক্তের মাঝে তার স্মৃতি অম্লান।

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত
আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রংপুরে ডোবায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু
তার ৩৬ বছরের সংক্ষিপ্ত জীবন নানাভাবে আলোচিত ছিল। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে ছিল বিশ্বের আলোচিত বিয়ের অন্যতম।

বিয়ের পর থেকে সবসময়ই ছিলেন ক্যামেরাবন্দী। যেখানেই যেতেন ক্যামেরা কখনো তার পিছু ছাড়েনি। হোক সে সন্তানের জন্ম কিংবা জনকল্যাণে চ্যারিটির কাজ। রাজপরিবারের প্রথা ভেঙে মিশতেন সবার সঙ্গে।

বর্ণাঢ্য রাজকীয় জীবন কাটালেও স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ছিলো মনোমালিন্য। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। থাকতেন খুবই নিঃসঙ্গ। তাই মাঝে মধ্যেই বেপরোয়া জীবনযাপনে জড়িয়ে জন্ম দেন বিতর্কের। ১৯৯৭ সালে বন্ধু দোদি আল ফায়েদকে নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়ে প্যারিসের পোন্ত দ্য ল্য-অ্যালমা টানেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নেন পৃথিবী থেকে। তার মৃত্যুর খবর মুহুর্তে স্তব্ধ করে দেয় গোটা বিশ্বকে।

আজ তার মৃত্যুর ২৫ তম বার্ষিকী। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের গভীর কষ্টের দিন। দিনটিকে এখনো স্বাভাবিকভাবে মেনে নেননি ব্রিটেনের জনগণ। আজও তিনি রয়েছেন মানুষের মণিকোঠায়। সবার মনে এখনো বেঁচে আছেন, অপূর্ব-সুন্দরী আর হাস্যজ্জল প্রিন্সেস অব ওয়েলস হিসেবেই।

প্রতি বছরের মতো এবারও দিনটিতে ডায়নার সমাধি আর তার কেনসিংটন প্যালেসের বাসায় ফুলেল শ্রদ্ধা জানান শত শত ভক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us