শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে তেল ও ডালের দাম

Reporter Name
  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে

চালের পর এবার সিন্ডিকেটের থাবা পড়েছে ভোজ্যতেল ও ডালের বাজারে।  মিলগেট থেকে এ সিন্ডিকেট চক্র প্রতি সপ্তাহেই নিরবে এই দুইটি নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েছে।  আর বাজারে ভোক্তারা নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

এদিকে পণ্য দুটির দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারদর তালিকায় লক্ষ্য করা গেছে।

টিসিবি বলছে, গত এক মাসে খোলা সয়াবিন প্রতি লিটারে দাম বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।  পাশাপাশি গত বছর এ সময়ের তুলনায় দাম বেড়েছে ২০ দশমিক ৭১ শতাংশ।  এছাড়া বোতলজাত এক লিটার সয়াবিন তেলে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ।  আর বছরের তুলনায় লিটারে ৯ দশমিক ৫২ শতাংশ দাম বেড়েছে।

 

সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার পাম অয়েল লুজ দাম বেড়েছে ৫ দশমিক ১৭ শতাংশ ও বছরের ব্যবধানে বাড়ানো হয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ।  অন্যটিকে টিসিবি বলছে, বছরের ব্যবধানে বড় দানার মসুরের ডাল প্রতি কেজিতে দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ।  মাঝারি দানা মসুরের ডাল প্রতি কেজিতে দাম বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন পাঁচ লিটাল বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৫০ টাকা।  যা এক মাস আগে বিক্রি গয়েছে ৫২০ টাকা।  আর এক বছর আগে একই সময় বিক্রি হয়েছে ৫০০ টাকা।  এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১০৬-১০৭ টাকা।  যা এক মাস আগে বিক্রি হয়েছে ৯৮ টাকা ও এক বছর আগে একই সময় বিক্রি হয়েছে ৮৫ টাকা।  পাশাপাশি পাম অয়েল লুজ প্রতিলিটার বিক্রি হয়েছে ৯৬ টাকা।  যা এক মাস আগে বিক্রি হয়েছে ৯৩ টাকা ও এক বছর আগে একই সময় বিক্রি হয়েছে ৭৫ টাকা।

ডালের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি বড় দানার মসুরের ডাল বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা। যা এক মাস আগে বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা ও এক বছর আগে একই সময়েরে তুলনায় বিক্রি হয়েছে ৬০ টাকা।

কারওয়ান বাজারের মুদি বিক্রেতা মো. হুসেন আলী যুগান্তরকে বলেন, মিলগেট থেকে মিল মালিকরা গত তিন থেকে চার মাস ধরে দফায় দফায় খোলা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে।  এখন তারা বোতলজাত সয়াবিনের দামও বাড়াচ্ছে।  তাই বেশি দাম দিয়ে এনে বেশি দরেই বিক্রি করতে হচ্ছে।  আর ডালের বাজারেও সিন্ডিকেট কাজ করছে।  তারা এক হয়ে সব ধরনের ডালের দাম বাড়িয়েছে।  যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us