শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাশিয়া গ্যাসকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে: ফ্রান্স

Reporter Name
  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

রাশিয়ার বিরুদ্ধে গ্যাস সরবরাহকে ‘যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে ফ্রান্স। রুশ কোম্পানি গ্যাজপ্রম যখন ইউরোপের গ্যাসের প্রবাহ কমিয়ে দিয়েছে তখন এই অভিযোগ তুলল ফ্রান্স।

মঙ্গলবার ফরাসি জ্বালানিমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচের এই অভিযোগ করেন। খবর রয়টার্সের।

ফ্রান্সের জ্বালানিমন্ত্রী বলেন, খুব স্পষ্টভাবে রাশিয়া গ্যাসকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধের মতো খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, অজ্ঞাত চুক্তি সংক্রান্ত বিরোধের কারণে মঙ্গলবার থেকে ফরাসি ইউটিলিটি এনজি কম গ্যাস পাবে রাশিয়ার কাছ থেকে। এই সপ্তাহে রাশিয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে মোট সামর্থ্যের মাত্র ২০ শতাংশ সরবরাহ করছে। আশঙ্কা রয়েছে তা আরও কমতে পারে।

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, নিষেধাজ্ঞার কারণে কারিগরি সমস্যা ছাড়া অন্য কোনো কারণে গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us