শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইউক্রেনকে সাহায্য বন্ধ করে দিতে পারে ব্রিটেন

Reporter Name
  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

অর্থ সঙ্কটের কারণে ইউক্রেনকে দেওয়া সামরিক ও আর্থিক সাহায্যে রাশ টানতে পারে ব্রিটেন।

ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

রোববার পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেওয়া লন্ডনের সাহায্য তলানিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

রুশ সেনার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় ২৩০ কোটি পাউন্ড (প্রায় ২১ হাজার ৬০০ কোটি টাকা) সামরিক ও আর্থিক সাহায্য দিয়েছে ব্রিটেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ব্রিমস্টোন-১ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, ম্যাস্টিফ সাঁজায়া গাড়ি, এন-ল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েছে ব্রিটেন।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত এপ্রিলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন।

রুশ হামলা ঠেকাতে সবরকম ভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথাও ঘোষণা করেছিলেন জনসন।

কিন্তু ব্রিটিশ সরকারের একটি সূত্র উদ্ধৃত করে সানডে টাইমসের দাবি, মূল্যবৃদ্ধি এবং আর্থিক সঙ্কট বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি পালনের পথে অন্তরায় হতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us