শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মমতাকে কড়া ভাষায় হুশিয়ারি রাজ্যপালের

Reporter Name
  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘‌দয়া করে আগুন নিয়ে খেলবেন না। আপনি সংবিধান থেকে সরলে আমার দায়িত্ব শুরু হবে।’‌

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার গাড়ি বহরে হামলার ঘটনায় এ ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

 

এর আগে বৃহস্পতিবার তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তৃণমূলের লোকজনের হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।

সংবাদ সম্মেলনে রাজ্যপাল অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি, সব কিছুতেই রাজ্য সরকারের প্রশ্রয় রয়েছে।

ডায়মন্ড হারবারে জাসলার প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, ‘মানবাধিকার দিবসে এটা কী ঘটল রাজ্যে! বৃহত্ত‌ম গণতন্ত্রের দেশে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।  এই ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর। ডায়মন্ড হারবারের মতো ঘটনা যেন আর না ঘটে।’

এর আগে বৃহস্পতিবার এক সভা থেকে ‘চড্ডা, নড্ডা, ফড্ডা, ভড্ডা’ বলে বিজেপি সভাপতিকে কটাক্ষ করেন মমতা। এ সময় নড্ডার বহরে হামলাকে ‘‌ছোট ঘটনা’‌ বলে উল্লেখ করে মমতা বলেন, ‘‌তোমার পেছনে ৫০টা গাড়ি কেন যায়? তার মধ্যে বাইকের কনভয় আবার ৪০টা। তা হলে কে দেখছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? তার মানে কি প্ল্যান করা ছিল? গাড়ির কাচে ইট এসে পড়ছে। কিন্তু সেটা কে দেখল? ছবিটা কী করে তুলল, ভিডিওটাই বা হল কী করে?‌ ইউ আর সো স্মার্ট। মনে হচ্ছে স্যাটালাইট থেকে কাজ করছে’

সংবাদ সম্মেলনে বিজেপি নেতৃত্বকে বহিরাগত বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ধনখড়। তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কী করে এমন ভাষা প্রয়োগ করেন? ভারতীয়দেরই বহিরাগত বলছেন। বারবার সতর্ক করেছি তাকে। দয়া করে আগুন নিয়ে খেলবেন না। ভারত এক দেশ। এখানে সব নাগরিক সমান। আপনি সংবিধানচ্যুত হলে আমার দায়িত্ব শুরু হবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us