শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কলকাতা টিভিতে যােগ দিলেন আকাশ চৌধুরী

Reporter Name
  • মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সম্প্রচারিত স্যাটেলাইট চ্যানেল কলকাতা টিভিতে যােগ দিয়েছেন সাংবাদিক ও লেখক আকাশ চৌধুরী। সম্প্রতি কর্তৃপক্ষ তাকে বিশেষ প্রতিনিধি (সিলেট) হিসেবে নিয়ােগ দেন বলে জানান চ্যানেলটির বাংলাদেশ ব্যুরাের সম্পাদক শাহিদুল হাসান খােকন। গত ৬ ডিসেম্বর থেকে তার এই নিয়ােগ কার্যকর করা হয়।

আকাশ চৌধুরী দীর্ঘ বিশ বছর যাবত সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। ১৯৯৯ সালের শেষের দিকে সিলেটের স্থানীয় দৈনিক মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু। এরপর পর্যায়ক্রমে দৈনিক সিলেট বাণী, জাতীয় দৈনিক ভােরের ডাক, মুক্তকন্ঠ, বাংলাবাজার পত্রিকা, দেশবাংলা, মানবকন্ঠে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দেশের প্রাচীনতম দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন দৈনিকে কলামও লিখছেন। এছাড়া ২০১৫ সাল থেকে তার সম্পাদনায় প্রতি ডিসেম্বর মাসে বিজয় চিরন্তন ও মার্চ মাসে আলাের মিছিল নামক দু’টি সংকলন প্রকাশিত হয়ে আসছে।

সাংবাদিক আকাশ চৌধুরীর জন্ম নেত্রকােনা জেলার মােহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে। তার বাবা মরহুম ইউনুস আলী চৌধুরী ছিলেন বরান্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উল্লেখ্য তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা থেকে প্রকাশিত প্রথম পূরণাংগ অনলাইন দৈনিক বাংলানিউজইউএসডটকমের সুচনাকাল (২০১৪) থেকে সম্পাদক (বাংলাদেশ) দায়িততো পালন করছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us