শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অনুমোদনের আবেদন

Reporter Name
  • সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ভারতে তাদের টিকার জরুরি অনুমোদন চেয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই অক্সফোর্ডের টিকার অনুমোদন চাইল সিরাম।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, করোনা চিকিৎসায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালক (ডিজিসিআই) বরাবর জরুরি অনুমোদনের আবেদন করেছে সিরাম।

সম্প্রতি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য।

ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পুনেভিত্তিক সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এই ট্রায়াল পরিচালনা করছে। এতে সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)।

এর আগে বুধবার মার্কিন সংস্থার তৈরি এই টিকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল যুক্তরাজ্য সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us