শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ট্রাম্পের আইনজীবী করোনায় আক্রান্ত

Reporter Name
  • সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি (৭৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ট্রাম্প নিজেই টুইট করে এ কথা সবাইকে জানিয়েছেন। টুইটবার্তায় ট্রাম্প বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠ রুডি, আমরা তোমার অপেক্ষায় আছি। খবর বিবিসির।

 

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান দলের অনেকেই কারচুপির অভিযোগ আনেন। এ অভিযোগে মামলা পর্যন্ত হয় আদালতে। এসব কারচুপির মামলার আইনজীবী ছিলেন রুডি।

ধারণা করছে, আইনজীবী রুডির মতো ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। এ কারণে অনেকেই রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীকে দোষারোপ করে আসছিলেন।

ট্রাম্পের বর্ষীয়ান এ আইনজীবী বর্তমানে ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ মানুষ এবং মারা গেছেন দুই লাখ ৮১ হাজার ২৩৪ জন। করোনায় আক্রান্ত ও মৃতের উভয় দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us