শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এরোস্পেইস ইঞ্জিনিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের প্র্যাট এন্ড হুইটনিতে যোগ দিলেন সিলেটের ফারহান

Reporter Name
  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের অন্যতম সেরা এওরোস্পেইস কোম্পানি প্র‍্যাট এন্ড হুইটনিতে এওরোস্পেইস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দিলেন মাহমুদ ফারহান। উল্লেখ্য যে, বিশ্বের ২৫% বাণিজ্যিক বিমানের ইঞ্জিন প্র‍্যাট & হুইটনি সরবরাহ করে থাকে। এর আগে ফারহান প্রায় দুই বছর বিশ্বের সেরা সাবমেরিন কোম্পানি, জেনারেল ডাইনামিকস ইলেক্ট্রিক বোট- এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ফারহানকে তার নতুন কাজের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি মূলত বাণিজ্যিক বিমানের ইঞ্জিন নিয়ে ফাইনাইট এলেমেন্ট এনালাইসিস করবো।” একথা উল্লেখ্য যে ফারহান যেখানে কাজ করছেন তা বাংলাদেশের জন্য অনেক সম্মানের ।

ফারহানের পৈতৃক নিবাস সিলেটের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের সরদার বাড়ি। তার শৈশব কাটে শমশেরনগরের এয়ারপোর্ট রোডে। কৈশোর কাটে সিলেটে । তিনি ২০১১ সালে সিলেটের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে পরিবারের সাথে নিউইয়র্কে পাড়ি জমান। নিউইয়র্কের ব্রায়ান্ট হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণি শেষ করার পর সিটি কলেজ অফ নিউইয়র্ক থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ও পদার্থ বিজ্ঞান নিয়ে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রী লাভ করেন।

ফারহানকে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, “এই বছরের ফল সেমিস্টার থেকে এওরোস্পেইস ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স শুরু করার ইচ্ছা আছে।” ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের জন্য ফারহানের উপদেশ হলো, গণিত ও পদার্থ বিজ্ঞানকে ভয় না পেয়ে বিষয়গুলোকে উপভোগ করে পড়া। উল্লেখ্য ফারহানের বড় ভাই মাহফুজ আদনান দৈনিক ইনকিলাবের যুক্তরাষ্ট্রের স্টাফ রিপোর্টার, বাংলানিউজইউএসডটকমের সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us