শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

টাইমের বর্ষসেরা শিশু গীতাঞ্জলি রাও

Reporter Name
  • শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গীতাঞ্জলি রাও প্রায় পাঁচ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার সেরা নির্বাচিত হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রতি বছর টাইম ম্যাগাজিন প্রকাশ করলেও এবারই প্রথম বর্ষসেরা শিশুর তালিকা প্রকাশ করেছে। এ বছরের বর্ষসেরা শিশু হিসেবে ১৫ বছর বয়সী গীতাঞ্জলিকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ‘কিড অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়।

টাইম ম্যাগাজিনের প্রোফাইলের জন্য গীতাঞ্জলি রাওয়ের সাক্ষাৎকার নেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ দূত জোলি জুমে এ সাক্ষাৎকার নেন। কলোরাডোর বাড়িতে বসে দেয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি জানায়, প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। বরং, আপনি এমন বিষয়ে মনোযোগ দিন যা আপনাকে অনুপ্রাণিত বা উৎসাহিত করে। কোনো একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করুন, গবেষণা করুন এবং সেটির বিষয়ে কথা বলুন।

 

গীতাঞ্জলি আরও জানায়, তার প্রজন্ম অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে; যা আগে তারা কখনও দেখেনি। আবার একই সময়ে পুরনো সমস্যাগুলোরও মুখোমুখি হতে হচ্ছে। যেমন- আমরা এখনও মহামারীর মাঝে বসে আছি এবং মানবাধিকার সম্পর্কিত সমস্যার মুখোমুখি হচ্ছি।

জানা গেছে, গীতাঞ্জলি যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ত তখন থেকে নানা বিষয়ে সে চিন্তাভাবনা করতে শুরু করে। তার বয়স যখন ১০ বছর তখন সে কার্বন ন্যানোটিউব সেন্সর টেকনোলজি নিয়ে গবেষণা করতে চেয়েছিল ডেনভর ওয়াটার কোয়ালিটি রিসার্চ ল্যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সামাজিক পরিবর্তন আনা যায় সে বিষয়েও সে গবেষণা করতে চায়। দূষিত জলের সমস্যা, মাদকাসক্ত এবং সাইবার বুলিংয়ের মতো সমস্যাগুলো প্রতিরোধে সে প্রযুক্তি ব্যবহার করে কাজ করতে চায়। সমস্যাগুলো সমাধানে সে একটা গ্লোবাল ফার্ম তৈরি করবে, যেখানে সারা বিশ্বের তরুণ গবেষকরা সমস্যার সমাধানে কাজ করবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us