শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি প্রাণহানি

Reporter Name
  • বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত এপ্রিলের পর থেকে দেশটিতে মঙ্গলবার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।

বুধবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

 

খবরে বলা হয়, সেখানে নতুন করে এক লাখ ৮০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি হিসাব বলছে, মঙ্গলবার দুই হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে।

গত আগে গত এপ্রিলের শেষের দিকে এর চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৯৯ হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট এমন তথ্য দিয়েছে।

ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। থ্যাংকসগিভিংসের ছুটির কয়েকদিন পার হওয়ার পর নতুন সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

উৎসবে জমায়েত না হওয়ার পরামর্শ দেয়া হলেও লাখ লাখ আমেরিকান তাদের প্রিয়জনদের দেখতে ভ্রমণ করেন। এখন করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড ছুঁইছে।

বসন্তে দেশটিতে করোনায় নিয়মিতভাবেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা গেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ৩৭ লাখ হয়েছে। আর মারা গেছেন দুই লাখ ৭০ হাজার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us