শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেনের সুস্থতা কামনা ট্রাম্পের

Reporter Name
  • সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৫৭ বার পড়া হয়েছে

পোষা কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে বাইডেনের পায়ের পাতায় চিড় ধরেছে। রোববার বাইডেনের অফিস থেকে বলা হয়, পায়ে আঘাত পাওয়ায় বাইডেন অর্থোপেডিস্টের শরণাপন্ন হয়েছেন।

তার পায়ের এক্সরে ও সিটি স্ক্যান করানো হয়েছে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তার শুধু গোড়ালি মচকেছে। এরপর তার পায়ের আঘাতের বিস্তারিত জানতে তারা স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন।

পৃথক বিবৃতিতে বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর বলেন, পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুলপরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়।

আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে।

এদিকে এ ঘটনা জেনে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করেন। বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে টুইটে তিনি লেখেন, ‘শিগগিরই সুস্থ হয়ে উঠুন!’

২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন। দেশটির ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০ নভেম্বর তিনি তার ৭৮তম জন্মদিন পালন করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us