শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তিন দিনের সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে সিলেট আসছেন শুক্রবার (৩১ জানুয়ারি)।

পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ জানান, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন ড. এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে রাত সোয়া ৮টায় নগরীর সুবহানিঘাটস্থ হোটেল গার্ডেন ইন-এ বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন। রাত পৌনে ৮টায় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু মুজিব কর্নার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।

পরদিন (শনিবার) বেলা ১১টায় সিলেট খাদিমপাড়ার কল্লগ্রাম বাইপাস এলাকায় আয়োজিত ইজতেমার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। পরে বেলা পৌনে ১২টায় শাহজালাল উপশহর হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুর ১টায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। বিকেল সোয়া ৪টার সময় সিলেট সদর উপজেলার কাজিরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরের শেষ দিন (রবিবার) বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় ‘জমজম বাংলাদেশ’র প্রধান কার্যালয় উদ্বোধন করবেন এবং বিকেল ৩টায় সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে কুমারপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

পরে রাত ৮টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us